1. lionlr.com@gmail.com : lionlr.com@gmail.com :
April 24, 2026, 3:59 pm
Notice :
আপনি কি সংবাদকর্মী হতে চান? সত্য ও ইনসাফের পথে সংবাদ প্রকাশে যুক্ত হতে আজই আমাদের সাথে যোগ দিন। আমরা বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন ও প্রবাসে সংবাদকর্মী/প্রতিনিধি নিয়োগ দিচ্ছি। যোগাযোগ করুন, যুক্ত হোন আমাদের সঙ্গে।
অপরাধ, অর্থনীতি, আইন-আদালত, আওয়ামীলীগ, আজকের শিরোনাম, আন্তর্জাতিক, আন্তর্জাতিক খেলা, আমেরিকা, ইউরোপ, উন্নয়ন, এশিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্রিকেট, খুলনা বিভাগ, খেলাধুলা, গসিপ, গ্যাজেট, চট্টগ্রাম বিভাগ, চাকরি, চুরি ডাকাতি, জরুরী সংবাদ, জাতীয়, জামাতে ইসলাম, টুর্নামেন্ট, ঢাকা বিভাগ, তদন্ত, তারকা বিশ্ব, দলীয় সংসদ, নাগরিক সেবা, নাটক, প্রযুক্তি, প্রশাসন, ফুটবল, বরিশাল বিভাগ, বাজারদর, বিএনপি, বিনোদন, বিশেষ প্রতিবেদন, বিশ্ব সংবাদ, ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং, ব্রেকিং নিউজ, মধ্যপ্রাচ্য, ময়মনসিংহ বিভাগ, মোবাইল, রংপুর বিভাগ, রাজনীতি, রাজনৈতিক বিশ্লেষণ, রাজশাহী বিভাগ, লাইভ স্কোর, শেয়ার বাজার, সংগীত, সরকার, সর্বশেষ, সর্বশেষ আপডেট, সংসদ, সাইবার নিরাপত্তা, সারাদেশ, সিনেমা, সিলেট বিভাগ, সোশ্যাল মিডিয়া, হত্যা

কংগ্রেস সভাপতির দায়িত্ব নিচ্ছেন রাহুল

  • সর্বশেষ আপডেট : Friday, April 24, 2026
  • 0 জন পাঠক পড়েছেন

ভারতের অন্যতম রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের সভাপতি পদে রাহুল গান্ধীকে বসানোর প্রস্তাব পাস করেছে দলটির ওয়ার্কিং কমিটি।

সোমবার (২০ নভেম্বর) নয়াদিল্লিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাড়িতে বৈঠক বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটির। ওই বৈঠকেই রাহুল গান্ধীকে সভাপতি পদে বসাতে প্রস্তাব পাস হয়।

কংগ্রেসের বর্তমান সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, ‘রাহুল সভাপতি হলে দল আরও শক্তিশালী হবে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ ডিসেম্বর সাংগঠনিক নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন পেশ করার শেষ দিন ৪ ডিসেম্বর। মনোনয়ন পরীক্ষা করা হবে ৫ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর। সাংগঠনিক নির্বাচন হবে ১৬ ডিসেম্বর। ভোট গণনা এবং ফল ঘোষণা হবে ১৯ ডিসেম্বর।’

তবে দলীয় সূত্রে জানা যায়, কংগ্রেসের সভাপতি পদে রাহুল গান্ধী ছাড়া আর কারো মনোনয়ন পেশ করার সম্ভাবনা নেই। ফলে, ৫ ডিসেম্বরই কংগ্রেসের সভাপতি হিসেবে রাহুল গান্ধীর নাম ঘোষণা করা হতে পারে।

কংগ্রেসের দলীয় সূত্রে খবর, আগামী ১৮ ডিসেম্বর গুজরাট ও হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিন দলের দায়িত্ব নিতে চলেছেন রাহুল গান্ধী। এদিন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, মল্লিকার্জুন খাড়গে, আহমেদ পটেলসহ কংগ্রেসের প্রথম সারির নেতারা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২৮-২০২৬ News BD
Developer LionLR